২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্যাপারের পঞ্চম শাস্ত্রীয় সংগীত সম্মেলন

নারায়ণগঞ্জের শাস্ত্রীয় সংগীত সংগঠন লক্ষ্যাপার আয়োজিত ‘পঞ্চম বার্ষিকী শাস্ত্রীয় সংগীত সম্মেলন’ শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের সংগীত কিংবদন্তি ওস্তাদ আলী আকবর খানকে।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সম্মেলনের সমন্বয়কারী অসিত কুমার গ্লিটজকে জানান, ২০১৩ সালের ডিসেম্বরে সম্মেলনটি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি সম্ভব হয়নি।

এবারের সম্মেলনে আজীবন সম্মাননা প্রদান করা হবে অমরেশ রায় চৌধুরীকে।

সম্মেলন শুরু হবে বৃহস্পতিবার সকাল ১১টায়। জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করবেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাশেম জামাল।

এরপর শুরু হবে শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা। এতে নারায়ণগঞ্জের বেশকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।

বিকাল ৪টায় ‘প্রাণের গানে বিজ্ঞাপনী আছর’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিবেন শাস্ত্রীয়সংগীতশিল্পী অমল আকাশ, আরিফ বুলবুল, চঞ্চল মাহমুদ চৌধুরী, রেজওয়ান আলী।

সন্ধ্যা ৬টা ৩০মিনিটে সঞ্জীবন স্যানালের নেতৃত্বে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবে লক্ষ্যাপারের অবৈতনিক সংগীত বিদ্যালয় পরম্পরা স্কুল অব ক্ল্যাসিক্যাল মিউজিকের শিক্ষার্থীবৃন্দ। রাত ৮টা ৩০মিনিটে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন সন্ধ্যায় শুরু হবে সংগীত পরিবেশনা। কণ্ঠসংগীত পরিবেশন করবেন অমরেশ রায় চৌধুরী, রেজওয়ান আলী, অরিন্দম চট্টোপাধ্যায়, আমিন আখতার সাদমানি, বর্ণালি সাহা এবং সঞ্জীবন স্যান্যাল।

যন্ত্রসংগীত পরিবেশন করবেন শাহাদত হোসেন খান (সরোদ), দোলন কানুনগো (গিটার), শিবনাথ দাস (বাঁশি), এবাদুল হক সৈকত (সেতার), এস শান্তনু (সন্তুর)।

সম্মেলনে শাস্ত্রীয় সংগীতে পারদর্শিতার জন্য শিক্ষার্থীদের ‘হারাধন-সুখেন প্রণোদনা বৃত্তি’ প্রদান করা হবে বলে জানিয়েছেন অসিত।

লক্ষ্যাপারের প্রথম শাস্ত্রীয় সংগীত সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। সেবারের সম্মেলনে ওস্তাদ শামসুল হককে আজীবন সম্মাননা জানায় সংগঠনটি। ২০১০ সালে প-িত রামকানাই দাস, ২০১১ সালে মদনগোপাল দাস (তবলা), ২০১২ সালে রাজশাহীর শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রবিউল হোসেনকে আজীবন সম্মাননা জানায় তারা।