বিবারের জেটে তল্লাশি
এবার পপতারকা জাস্টিন বিবাররের ব্যক্তিগত জেট প্লেনে তল্লাশি চালিয়েছে এয়ারপোর্ট সিকিউরিটি।যুক্তরাষ্ট্রের নিউ জার্সির টেটেরবোরো এয়ারপোর্টে বিবার এবং তার জেট প্লেনটি কয়েক ঘন্টা আটকে রেখে মাদ্রকদ্রব্যের খোঁজে তল্লাশি চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কন্ট্যাক্ট মিউজিকের প্রতিবেদন অনুযায়ী, প্লেনটিতে প্রবেশের সঙ্গে সঙ্গে গাঁজার গন্ধ পান অনুসন্ধানকারীরা। এরপর পুরো প্লেনে মাদ্রকদ্রব্যের খোঁজে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালান তারা। তবে বিবারের প্লেনে শেষ পর্যনন্ত খোঁজ মেলেনি কোনো মাদ্রকদ্রব্যের ।
এসময় বিবার এবং তার সফরসঙ্গীদের প্লেন থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ চালায় কর্তৃপক্ষ। টানা কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদ আর তল্লাশির পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পান তারা।
ওই সময় বিবারের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তার বাবাও। কানাডা থেকে নিজস্ব জেটে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন ১৯ বছর বয়সী ওই পপ সেনসেশন।
কিছুদিন আগেই মায়ামিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন বিবার। এরপর তাকে ‘তরুণ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ’ অভিহিত করে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের দাবিতে হোয়াইট হাউজের ওয়েবসাইটে আবেদন জানায় লক্ষাধিক নাগরিক।
