ধারাবাহিক ‘লোটাকম্বল’
কথাসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘লোটাকম্বল’ অবলম্বনে গোলাম মুক্তাদির নির্মাণ করছেন ধারাবাহিক ‘লোটাকম্বল’। মূল উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়াউদ্দিন।
গোলাম মুক্তাদির গ্লিটজকে জানান, এ ধারাবাহিকে একটি সংসারের টানাপড়েন,সুখ-দুঃখ,হাসি-কান্না এবং সামাজের নানা অসংগতির গল্প ফুটিয়ে তোলা হবে।
ধারাবাহিকটি ২৫০ পর্বে নির্মিত হবে বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র ‘পিন্টু ’তে রূপদান করছেন জাহিদী হিমেল। ‘ন পিন্টু’ চরিত্রে আরফান নিশো, পিন্টুর দাদুর চরিত্রে আবুল হায়াত, ‘হরিশঙ্কর’ চরিত্রে আহমেদ রুবেল, ‘তুলসি’ চরিত্রে নোভা অভিনয় করবেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তমালিকা কর্মকার, এস এম মহসিন, সাহেদ আলী, খলিলুর রহমান কাদেরী, তানিয়া আমিন, হিন্দোর রায় এবং শিশু শিল্পী হুমাইরা হোসেন টুকটুকি।
গোলাম মুক্তাদির জানিয়েছেন, মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবেন সঞ্জীব চট্টোপাধ্যায়।
ধারাবাহিক ‘লোটাকম্বল’ শনিবার থেকে মঙ্গলবার রাত ৮টা ৩০মিনিটে গাজীটিভিতে প্রচারিত হবে।
