২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার পরিবর্তে আনুশকা

জোয়া আখতার পরিচালিত সিনেমায় রনভির সিংয়ের সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তার সাবেক প্রেমিকা আনুশকা শর্মা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 03:53 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

জি মিডিয়া ব্যুরো জানায়, শুরুতে রনভিরের সঙ্গে অভিনেত্রী কারিনা কাপুর খান জুটি বাঁধবেন বলে শোনা যায়। তবে এখন নতুন গুজব হল, ওই সিনেমায় কারিনাকে হটিয়ে স্থান করে নিয়েছেন আনুশকা।

এক ওয়েবসাইটের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সিনেমাতে ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন রনভির সিং এবং প্রিয়াংকা চোপড়া। আর ওই সিনেমাতে রনভিরের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন আনুশকা।

অন্যদিকে জোয়ার ভাই ফারহান আখতার জানিয়েছেন, সিনেমাতে একটি চরিত্রে তিনিও অভিনয় করতে যাচ্ছেন।

রনভির, আনুশকা শর্মার বিপরীতে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর তারা ‘লেডিস ভার্সেস রিকি ভেইল’ সিনেমাতেও কাজ করেছেন। আর সে সময় তারা একে অপরকে ডেট করছেন, এমন গুজব ছড়ায় টিনসেলে। তবে মাঝে তাদের সম্পর্কের ভাঙনের বিষয়ও অজানা নয় কারও।

সম্প্রতি ‘গোলিওকা রাসলীলা: রাম-লীলা’ সিনেমার সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রতি রনভিরের দুর্বলতার খবর নিয়েই বেশি আলোচনা চলছেন বলিউডে। অন্যদিকে আনুশকা ডেট করছেন ক্রিকেট তারকা ভিরাট কোহলিকে, এই খবরও বেশ শোনা যাচ্ছে।