২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে ‘উইজার্ড অফ ওজ’-এর ৭৫ বছরপূর্তি

অস্কারের আসরে হলিউডের ক্ল্যাসিক সিনেমা ‘দ্য উইজার্ড অফ ওজ’-এর ৭৫তম বর্ষপূর্তি পালন করা হবে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 07:26 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, এবারের অস্কারের শোর প্রযোজক ক্রেইগ জাডান এবং নিল মেরোন এ বিষয়টি নিশ্চিত করেছেন ২৯ জানুয়ারি।

লেখক এল ফ্র্যাঙ্ক বায়ুম রচিত ১৯০০ সালে প্রকাশিত আলোচিত কাহিনি ‘দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ ওজ’ অবলম্বনে ১৯৩৯ সালে নির্মিত হয় ‘দ্য উইজার্ড অফ অজ’ সিনেমা। ওই বছরের সেরা সিনেমার মনোনয়নও পেয়েছিল সেটি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন জুডি গারল্যান্ড এবং জাদুকরের চরিত্রে অভিনয় করেছিলেন ফ্র্যাঙ্ক মরগান। প্রয়াত অভিনেত্রী জুডি গারল্যান্ডকে অভিনেতা প্রেড অ্যাস্টায়ার ‘সর্বকালের সেরা এন্টারটেইনার’-এর খেতাব দিয়েছিলেন।

জাডান এবং মেরোন বলেন, “আমরা দারুণ আনন্দিত কারণ হলিউডের অন্যতম আলোচিত একটি সিনেমার জন্মদিন আমরা পালন করতে পারব।”

অস্কারে ছয়টি মনোনয়ন পেয়েছিল ‘দ্য উইজার্ড অফ ওজ’। এরমধ্যে জিতে নিয়েছিল দুটি অস্কার।

এ বছরের অস্কার অনুষ্ঠিত হবে হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২ মার্চ। ইতোমধ্যেই অস্কারের প্রতিটি বিভাগে মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়ে গেছে।