ব্লুমের ‘ফ্রেঞ্চ ডেট’
ফরাসি অভিনেত্রী নোরা আরেন্জডারের সঙ্গে ডেট করছেন হলিউডি অভিনেতা অরল্যান্ডো ব্লুম। মঙ্গলবার তাদের দুজনকে একসঙ্গে ‘দ্য লস এঞ্জেলেস বারে’ সময় কাটাতে দেখা যায়।
ব্যাং শোবিজ জানায়, ৩৭ বছর বয়সী ব্লুম ২০১৩ সালের অক্টোবরে স্ত্রী মিরান্ডা কারের সঙ্গে তার দুবছরের বিবাহিত জীবনের ইতি টানেন।
মেইল অনলাইনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ব্লুম এবং আরেন্জডার দুঘন্টার মতো ছিলেন বারটিতে। তারা গল্প গুজব করছিলেন। তারা একেবারে কোনার একটি টেবিলে বসেছিলেন এবং অন্য কারও সঙ্গে কথা বলেননি।
ব্লুমের বাইকের পিছনে বসে তাকে জড়িয়ে ধরে বার থেকে ফেরেন ২৪ বছর বয়সী আরেন্জডার। ধারণা করা হচ্ছে ‘লর্ড অফ দ্য রিংস’ সিনেমায় ব্লুমের সহ-অভিনেতা এলিজা উড ব্লুমের সঙ্গে নোরার পরিচয় করিয়ে দিয়েছেন। কারণ, গেল বছর ‘ম্যানিয়াক’ সিনেমায় নোরার সঙ্গে অভিনয় করেছিলেন উড।
মিরান্ডার সঙ্গে সম্পর্ক ভাঙনের পর বেশ কয়েকজন নারীর সঙ্গে জড়িয়েছে ব্লুমের নাম। এদের মধ্যে রয়েছেন তার ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমার সহ-অভিনেত্রী কনডোলা রাসাদ, বন্ধু লিভ টেইলার এবং ‘উলফ অফ এলেম স্ট্রিট’ সিনেমার অভিনেত্রী মারগোট রবি।
এদিকে বিচ্ছেদের বিষয়ে মিরান্ডা কার বলেন, “বিবাহিত জীবন থেকে আলাদা হয়ে যাওয়া যে কারও জন্য কষ্টদায়ক। একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক সকলেই আশা করে।”
মিরান্ডা কার তার এবং ব্লুমের বর্তমান সম্পর্কের বিষয়ে বলেন, “আমরা এখনও একে অপরের জীবনের একটি অংশ হয়ে আছি। আমরা এখনও একে অপরকে ভালোবাসি।”
