২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘ফোরটি সেভেন রনিন’

ঢাকার স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পাচ্ছে হলিউডি অ্যাকশন সিনেমা ‘ফোরটি সেভেন রনিন’ । জাপানি সামুরাইদের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কার্ল রিনস।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

২০১৩ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

‘ফোরটি সেভেন রনিন’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর হলিউডে ফিরেছেন ‘দ্য ম্যাট্রিক্স’-খ্যাত অভিনেতা কিয়ানু রিভস।

এতে দেখা যাবে, সামুরাইরা বিশ্বাস করে যে তলোয়ারই তার আত্মাকে ধারণ করে আছে। তাই তলোয়ারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বলে গণ্য করে তারা। একে যথোপযুক্ত সম্মান না করার দায়ে রীতিমতো যুদ্ধ বাঁধে প্রতিপক্ষের সঙ্গে।