জীবনের ‘জীবন জুড়ে তুমি’
কণ্ঠশিল্পী জীবন খানের প্রথম অ্যালবাম ‘জীবন জুড়ে তুমি’ ভালোবাসা দিবসে প্রকাশিত হতে যাচ্ছে।
সিডি চয়েজ ব্যানারে অ্যালবামটিতে রয়েছে নয়টি গান। গানের কথা লিখেছেন জাহিদ আকবর, শফিক তুহিন, ইকবাল খন্দকার, রবিউল ইসলাম জীবন ও শিল্পী নিজে।
জীবন গ্লিটজকে জানান, অ্যলবামের দুটি গানের কথা তার লেখা এবং চারটি গানের সুর তিনি করেছেন। অ্যালবামের অন্যান্য গানের সুর ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু, সজীব দাস ও রাফি। তিনটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ মিলিয়েছেন নির্ঝর, নাওমি ও মোহনা।
জীবন বলেন, “অনেক সময় নিয়ে গানগুলো তৈরি করেছি। গানে সুর দিয়েছি রোমান্টিক ও মেলোডিধারায়।”
তিনি আরও বলেন, “প্রথম অ্যালবাম হিসেবে আমার শতভাগ ঢেলে দিয়েছি। চেষ্টা করেছি কোনো প্রকারের ত্রæটি-বিচ্যূতি যেন না থাকে।”
তিনি আরও জানান, অ্যলবামের দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ শেষ করেছেন সম্প্রতি এবং অনান্য গানের মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা রয়েছে তার।
