২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুচিত্রা সেন স্মরণ

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে ‘শ্রদ্ধাঞ্জলি: সুচিত্রা সেন’ শিরোনামের দুদিনব্যাপী চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

চলচ্চিত্র কেন্দ্রের জনসংযোগ সম্পাদক আলমগীর চৌধুরী গ্লিটজকে জানিয়েছেন, চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার শুরু হবে এই অধিবেশন। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে চট্টগ্রামের ভারতীয় হাইকমিশন।

আলমগীর চৌধুরী গ্লিটজকে বলেন, “প্রখর ব্যক্তিত্ব, স্নিগ্ধকোমল সৌন্দর্য্য আর মোহময় অভিনয়ে সুচিত্রা সেন তার জীবদ্দশাতেই ছিলেন একজন কিংবদন্তি। তার প্রয়াণে আমরা শোকাহত। চলচ্চিত্র অধিবেশন আয়োজনের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র।”

আলমগীর চৌধুরী জানান, এ অধিবেশনে সুচিত্রা সেন অভিনীত চারটি ছবি প্রদর্শিত হবে।

শনিবার বিকাল ৪টায় প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত সিনেমা ‘হারানো সুর’, সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গুলজার পরিচালিত ‘আঁধি’।

উৎসবের দ্বিতীয় দিন বিকাল ৪টায় দেখানো হবে অজয় করের ‘সাত পাকে বাঁধা’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে অসিত সেন পরিচালিত সিনেমা ‘দীপ জ্বেলে যাই’।