২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টিপাতের নাটক ‘রাজা হিমাদ্রি’

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে নাট্যদল দৃষ্টিপাত-এর ‘রাজা হিমাদ্রি’র ২৬তম মঞ্চায়ন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 03:57 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

গ্রিক নাট্যকার সফোক্লিসেঁর নাটক ‘ইডিপাস’-এর বাংলা অনুবাদ করেছেন শম্ভু মিত্র। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন খন্দকার তাজমি নূর।

তিনি জানান, নাটকটি দৃষ্টিপাতের ২১তম প্রযোজনা। নাটকটি মঞ্চায়িত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।

তাজমি নূর জানান, এ নাটকে ‘রাজা হিমাদ্রি’ চরিত্রের মাধ্যমে নানা মানবপ্রকৃতির নানা রহস্য ফুটে উঠেছে। সত্যানুসন্ধানে রাজা হিমাদ্রির নানা অভিযানের গল্পও বলা হয়েছে এ নাটকে।

এ নাটকে রাজা হিমাদ্রি চরিত্রে অভিনয় করছেন তাজমি নূর, রানি ইন্দ্রানী চরিত্রে মারজানা বর্ষা, কাত্যায়ন চরিত্রে আব্দুল হালিম আজিজ, পুরোহিত চরিত্রে জাহাঙ্গীর বকুল অভিনয় করছেন।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় নাট্যদল দৃষ্টিপাত। এ পর্যন্ত তারা ২২টি পথনাটক ও মঞ্চনাটক প্রযোজনা করেছে।

তাজমি নূর জানান, ২০১২ সালে ১৫ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘রাজা হিমাদ্রি’-র উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। দেশের বাইরে ২০১৩ সালে কলকাতায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক নাট্য উৎসব’ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয় নাটকটি।