২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনার মুখে নোলস

গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘অশালীন নাচ’-এর কারণে এবার ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন পপগায়িকা বিয়োন্সি নোলস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডে পারফর্ম করেন নোলস। তার সঙ্গে পারফরম্যান্সে অংশ নেন স্বামী জেজি। কিন্তু অনেকের মতেই ওই তারকা দম্পতির নাচের ভঙ্গি এতটাই অশ্লীল ছিল যে ভক্তদের সমালোচনার শিকার হতে হয়েছে তাদের।

বিশেষ করে সচেতন বাবা-মায়েরা মনে করছেন, পপসংগীতের জনপ্রিয় এই দুই শিল্পীর এ ধরনের নাচ দেখে তাদের সন্তানদের উপর খারাপ প্রভাব পড়বে।

অনুষ্ঠানের পর টুইটারে অনেক অভিভাবক তাদের মনের ক্ষোভ প্রকাশ করেন। একজন লেখেন, “আমি সত্যি দুঃখিত বিয়োন্সি! কারণ গ্র্যামি অ্যাওয়ার্ডও এখন আমাদের সন্তাদের দেখার অযোগ্য হয়ে পড়েছে।”

আরেকজন এক সন্তানদের মা লেখেন, “বিয়োন্সি, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন বাচ্চারাও অনুষ্ঠানটি দেখছে।”

তারকা-মা হিসেবে আলাদাভাবে জনপ্রিয় গায়িকা বিয়োন্স নোলস। আর একজন মা হিসেবে তার এ ধরনের অশালীন নাচ দেখে ব্যাপক সমালোচনা করেছেন নোলসের সচেতন মা-ভক্তরা।

সাম্প্রতিক সময়ে নিজেদের বিতর্কিত পারফরম্যান্সের কারণে বরাবরই সংবাদের শিরোনাম হচ্ছেন সংগীতাঙ্গনের তারকারা।

২০১৩ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘অশালীন নাচ’ নেচে সমালোচনার শিকার হয়েছিলেন গায়িকা মাইলি সাইরাস।