গ্র্যামিতে সেরা ডাফট পাঙ্ক
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৫৬তম বার্ষিক আসরে লস এঞ্জেলেসে রোববার সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করেছেন ফ্রান্সের পপ জুটি ডাফট পাঙ্ক।
জি মিডিয়া ব্যুরো জানায়, ডাফ্ট পাঙ্কের ‘গেট লাকি’ অ্যালবামটি বেশ সাড়া জাগিয়েছিল শ্রোতামহলে। গানটির মিউজিক ভিডিওর ভিন্নধর্মী ডান্স স্টেপ ছিল আকর্ষণের মূল কারণ। ‘গেট লাকি’ অর্জন করেছে রেকর্ড অফ দ্য ইয়ারের খেতাব। মিউজিক ভিডিওটির জন্য ফ্যারেল উইলিয়ামস এবং নেইল রড্রিগস জয় করেছেন সেরা পপ জুটির খেতাব।
বছরের সেরা অ্যালবামের খেতাব অর্জন করেছে ডাফট পাঙ্কের ইলেকট্রনিক অ্যাডভেঞ্চার ‘র্যানডম একসেস মেমরিজ’। বছরের সেরা ডান্স এবং ইলেকট্রনিক অ্যালবামের খেতাবও পেয়েছে সেটি।
জাস্টিন টিম্বারলেকের ‘হলি গ্রেইল’ গানের জন্য সেরা র্যাপারের খেতাব অর্জন করেন জেজি। তিনি তার পদকটি উৎসর্গ করেন মেয়ে ব্লু ইভের জন্য।
আমেরিকান শিল্পী কেইসি মাসগ্রেইভসের ‘সেম টেইলার ডিফারেন্ট পার্ক’ অর্জন করে সেরা কান্ট্রি অ্যালবামের পদক।
এ বছরের আসর থেকে ৪টি গ্র্যামি অর্জন করেছেন র্যাপার ম্যাকেলমোর এবং রায়ান লুইস। সেরা র্যাপ অ্যালবামের পদক পায় ওই জুটির ‘দ্য হাইস্ট’। তারা সেরা র্যাপ সং পারফরমেন্স অ্যাওয়ার্ড পান ‘থ্রিফ্ট শপ’ গানটির জন্য। সেরা নতুন আর্টিস্টের সম্মানও অর্জন করেন ওই র্যাপ জুটি।
কানাডিয়ান পপতারকা মিশেল বিউবল অর্জন করেন ট্র্যাডিশনাল পপ ভোকালের পদক। অন্যদিকে জেনিফার গাসেই সেরা চিলড্রেন অ্যালবামের জন্য পান গ্র্যামির খেতাব।
রয়ালসের জন্য জীবনের প্রথম গ্র্যামি পদকটি অর্জন করেন ১৭ বছর বয়সী গায়িকা লর্ডা।
৫৬তম গ্র্যামির আসরে দুটি পদক পেয়েছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন টিম্বারলেক। ‘পুশার লাভ গার্ল’ গানের জন্য সেরা আর অ্যান্ড বি তারকা নির্বাচিত হয়েছেন টিম্বারলেক। সেরা মিউজিক ভিডিওর খেতাব পেয়েছে তার ‘সুট অ্যান্ড টাই’।
‘স্কাইফল’ গানটির জন্য ভিজুয়াল মিডিয়ার সেরা গান লেখকের খেতাব অর্জন করেন পপস্টার অ্যাডেল।
‘আনঅ্যাপলজির’ জন্য ‘রিয়ানা অর্জন করেছেন সেরা আর্বান কনটেম্পরারি অ্যালবামের পদক। বছরের সেরা নন-ক্ল্যাসিকাল প্রযোজকের পদক পান ফ্যারেল উইলিয়ামস। ‘রেডিওঅ্যাকটিভ’ গানটির জন্য সেরা রক পারফরমেন্স পদক অর্জন করেন ইমাজিন ড্রাগন।
