২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাড়া মাথায় ট্যাটু চান স্টুয়ার্ট

নিজের মাথা ন্যাড়া করে সেখানে ট্যাটু করাতে চান হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, চরিত্রের খাতিরেই নিজের বাদামি কেশরাজিকে লম্বা রাখতে হয় স্টুয়ার্টকে। তবে এমন পরিস্থিতিতে না পড়লে তিনি তার চুলে অদ্ভুত সব স্টাইল করতেন বলে মন্তব্য করেছেন স্টুয়ার্ট।

ইনটুদ্যগ্লসডটকম ওয়েবসাইটকে ‘টোয়াইলাইট’খ্যাত স্টুয়ার্ট বলেন, তিনি যদি অভিনেত্রী না হতেন তবে তিনি কখনও একই স্টাইলের চুল রাখতেন না। চুলে রং লাগানো এবং ভিন্ন ভিন্ন স্টাইল করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ।

স্টুয়ার্ট মন্তব্য করেন, “মাঝে মাঝে আমার ছেলেদের মতো চুল ছোট করে ফেলতে ইচ্ছে করে। এমন লম্বা চুল আর ভালো লাগে না। নতুনত্ব নেই কোনো। তাই আমি ছেলেদের মতো চুল ছোট করে ফেলতে চাই।”

সব চুল ফেলে দিয়ে মাথায় ট্যাটু করার পরিকল্পনা একদিন বাস্তবায়িত করার ইচ্ছা প্রকাশ করেন ক্রিস্টেন স্টুয়ার্ট।