মুত্তালিব বিশ্বাসের ‘অশ্রুনদীর পাড়ে’
প্রকাশিত হল সংগীতশিল্পী মুত্তালিব বিশ্বাসের অ্যালবাম ‘অশ্রুনদীর পাড়ে’। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ সুধীন দাশ।
১২টি গানের এ অ্যালবামে চণ্ডীদাস, রামপ্রসাদ, রজনীকান্ত, অতুলপ্রসাদ এবং নজরুলসংগীতসহ বেশকটি প্রচলিত লোকসংগীতও ঠাঁই পেয়েছে।
এ অনুষ্ঠানে শিল্পী মুত্তালিব বিশ্বাস প্রকাশিত অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন।
অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হল ‘সখী লোকে বলে কালো’, ‘যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো’, “কৃষ্ণ চাইনা, কৃষ্ণ নাম শুধু’, ‘বহুদিন পরে বঁধুয়া আইলে’, ‘মা, তোর কত রঙ্গ দেখব বল’।
অ্যালবামের গানগুলোতে যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন হাসানুর রহমান বাচ্চু ও হামিদুর রহমান।
অ্যালবামটি বাজারে এনেছে বেঙ্গল ফাউন্ডেশন।
