সুচিত্রা স্মরণে আমজাদ হোসেন
চলচ্চিত্রবিষয়ক টিভি অনুষ্ঠান ‘সিনেমা এক্সপ্রেস’-এর বিশেষ পর্বে সুচিত্রা সেনকে নিয়ে স্মৃতিচারণ করেছেন চলচ্চিত্রনির্মাতা আমজাদ হোসেন।
অনুষ্ঠান সূত্রে জানা যায়, এ অনুষ্ঠানে আমজাদ হোসেন, সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবনের নানা ঘটনাসহ তার অভিনয়জীবন নিয়ে আলোচনা করবেন।
সুচিত্রা সেন স্মরণে বিশেষ এ আয়োজনটি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা ঘটনা নিয়ে সাজানো হবে। তার অভিনীত সিনেমার বিশেষ দৃশ্যের পাশাপাশি তার নায়কদের সঙ্গে তার বন্ধুত্ব ও সম্পর্কের গল্প দেখানো হবে। পাবনায় তার পৈতৃক ভিটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও থাকছে এ আয়োজনে।
অনুষ্ঠানের শেষে সুচিত্রার নিভৃত জীবনযাপন ও তার শেষযাত্রা নিয়ে বেশকিছু সিকোয়েন্স থাকবে বলে জানিয়েছেন অনুষ্ঠনটির গবেষক শ্রাবণী হালদার।
রেজওয়ানুল কবির মাসুমের প্রযোজনায় অনুষ্ঠানটি গবেষণা ও গ্রন্থনা করেছেন শ্রাবণী হালদার।
অনুষ্ঠানটি সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে।
