২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

‘ফিউচার ইন ফ্রেমস’ স্লোগান নিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরে সাতদিনব্যাপী ‘সপ্তম আর্ন্তজাতিক শিশু চলচ্চিত্র উৎসব’ শুরু হতে যাচ্ছে মার্চে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 04:26 PM

Updated : 13 Oct 2022, 11:45 AM

উৎসব প্রোগ্রামার মনন মোরশেদ গ্লিটজকে জানান, ঢাকা ও বিভাগীয় শহরে একইসঙ্গে উৎসব শুরু হবে পহেলা মার্চে। ঢাকায় উৎসব শেষ হবে ৭ মার্চ। বিভাগীয় শহরে উৎসব চলবে ৪ মার্চ পর্যন্ত।

এবারের উৎসবে ৪০ জন নির্মাতাসহ সারাদেশ থেকে অংশ নেবেন ১২৫ জন শিল্পী, কলাকুশলী।।

প্রায় ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

অংশগ্রহণকারী নির্মাতাদের চলচ্চিত্রের পাশাপাশি চলবে বিদেশি চলচ্চিত্র প্রদর্শনী। অতিথি হিসেবে দেশের বাইরে থেকে কেউ আসছেন না।

পাঁচজন শিশু ও কিশোর জুরি পুরস্কারের জন্য নির্বাচন করবেন পাঁচ শিশু-কিশোর নির্মাতাকে।