২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় সাঈদ আহমদ স্মরণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সাঈদ আহমদ ফাউন্ডেশন ফর কালচার এন্ড আর্টস (সাফকা-এর যৌথ উদ্যোগে সাঈদ আহমদ স্মরণে সেমিনার ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 04:15 PM

Updated : 25 Apr 2022, 03:44 PM

সাঈদ আহমদ স্মরণে সেমিনার ও নাটক প্রদর্শনী হবে শনিবার।

একাডেমি সূত্রে জানা যায়, স্মরণ অনুষ্ঠান হবে দুটিপর্বে। প্রথম পর্বে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘অমৃতের সন্ধানে অভিযাত্রী সাঈদ আহমদ’ শীর্ষক সেমিনার হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন অপূর্ব কুমার কুন্ডু। 

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব  ড. রণজিৎ কুমার বিশ্বাস। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন  ড. ইনামুল হক, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, আলী যাকের, অধ্যাপক আবদুস সেলিম ও শাহমান মৈশান।

দ্বিতীয় পর্বে একাডেমির জাতীয় নাট্যশালার পরিক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়ন হবে নাট্যদল পালাকার প্রযোজিত নাটক ‘কালবেলা’।

সাঈদ আহমদ রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান মুকুল।