২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের শিল্পকলায় ‘অশ্বত্থামা’

চট্টগ্রামের মঞ্চদল অ্যাভাগাঁর্ডের ষষ্ঠ প্রযোজনা ‘অশ্বত্থামা’ নাটক শুক্রবার প্রদর্শিত হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়িতা এমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 05:51 PM

Updated : 25 Apr 2022, 03:44 PM

এ নাটকের নির্দেশক সুমন টিংকু গ্লিটজকে জানান, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রথমবারের মতো মঞ্চস্থ হবে ‘অশ্বত্থামা’ নাটক।

সুমন জানান, মহাভারতের শল্যপর্বের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘অশ্বত্থামা’। এ নাটকের চিত্রনাট্য লিখেছেন মনোজ মিত্র।

সুমন নিজেই এতে ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করছেন। ‘দুর্যোধন’ চরিত্রে মুশফিকুর রহমান শাওন, ‘কৃতবর্মা’ চরিত্রে শামসুল কবির লিটন, ‘কৃপাচার্য’ চরিত্রে তাওহিদুল করিম অভিনয় করছেন।

মঞ্চদল অ্যাভাগাঁর্ড এর আগে পাঁচটি নাটক মঞ্চস্থ করে। এগুলো হচ্ছে ‘মতি বিনোদিনী’, ‘তমসা’, ‘অমৃতের সন্ধানে’, ‘না’ এবং ‘সিংহাসন’।