২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ার প্রশংসায় পরিনীতি

সহশিল্পী আলিয়া ভাট একদিন অনেক বড় তারকা হবেন বলে মনে করেন অভিনেত্রী পরিনীতি চোপড়া।

জেনিফার ডি প্যারিস

আবদুর রহমান. কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 05:43 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বলিউডের এক অলিখিত নিয়ম হল, অভিনেত্রীরা একে অপরকে সহ্য করতে পারেন না। খুব কম অভিনেত্রীই আছেন যাদের পরস্পরের সম্পর্ক ভালো।

তবে নতুন প্রজন্মের অভিনেত্রীদের ক্ষেত্রে বোধহয় এই নিয়ম আর খাটবে না। কারণ একে অপরের প্রতি হিংসার চাইতে পরস্পরের প্রশংসা করতেই পছন্দ করেন তারা।

স¤প্রতি ‘কফি উইথ কারান’ অনুষ্ঠানে অংশ নিয়ে আলিয়া জানান, অভিনেত্রী হিসেবে পরিনীতি খুবই দক্ষ, যে কারণে তাকে নিজের বড় প্রতিদ্ব›দ্বী ভাবেন তিনি।

জবাবে স¤প্রতি পরিনীতি বলেন, “আলিয়া এবং আমি খুবই ভালো বন্ধু। এমনকি সে সবসময়ই আমাকে এ ধরনের কথা বলে। তাই যখন সে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করল আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে, কারণ সে আমার প্রশংসা করেছে।”

পরিনীতি আরও বলেন, “এমনকি অনুষ্ঠানের পর আমি আলিয়াকে ফোন করি আর বলি, আমাকে প্রতিযোগী ভাবার কোনো কারণ নেই তার। কারণ আমার বিশ্বাস একদিন খুব বড় মাপের তারকা হবে আলিয়া।”

পরিনীতি আলিয়ার সৌন্দর্য এবং অভিনয়ের প্রশংসা করেন।

তিনি বলেন, “আমি যদি অভিনেত্রী না হতাম, তবে একজন দর্শক হিসেবে আমি অবশ্যই আলিয়া ভাটের ভক্ত হতাম। একজন অভিনেত্রী হিসেবে আমি ভালো করেই জানি, আলিয়া দারুণ সৃজনশীল, সুন্দরী এবং ভালো অভিনেত্রী।”

নতুন সিনেমা ‘হাসি তো ফাসি’তে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে পরিনীতিকে। এদিকে রনদীপ হুড়ার সঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট। সিনেমাটি মুক্তি পাবে শীঘ্রই।