প্রকৌশলী র্যাডক্লিফ
নতুন সিনেমা ‘ব্রুকলিন ব্রিজ’-এ একজন প্রকৌশলীর ভূমিকায় দেখা যাবে হলিউডি অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফকে।
যুক্তরাজ্যের পত্রিকা ডেইলি স্টার জানিয়েছে, ব্রুকলিন ব্রিজের নির্মাণ কাহিনির উপর তৈরি হবে এই সিনেমা। আর এখানে র্যাডক্লিফ অভিনয় করবেন ওয়াশিংটন রবেলিংয়ের চরিত্রে, যিনি খুবই প্রতিভাবান কিন্তু অনভিজ্ঞ একজন প্রকৌশলী।
ড্রামা ধাঁচের এই সিনেমায় দেখা যাবে, বাবা মারা যাওয়ার পর অনেকটা বাধ্য হয়েই ব্রুকলিন ব্রিজ নির্মাণের দায়িত্ব কাঁধে নিতে হয় সিভিল ইঞ্জিনিয়ার রবেলিংকে।
বিবিসির খবর অনুযায়ী, নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ তৈরিতে সময় লেগেছিল ১৪ বছর। ব্রিজের প্রধান দুটি টাওয়ারের নকশা তৈরি করেছিলেন ওয়াশিংটন রবেলিংয়ের বাবা।
‘ব্রুকলিন ব্রিজ’-এর শুটিং শুরু হবে চলতি বছরের অগাস্ট মাস থেকে। এটি পরিচালনা করবেন ডগলাস ম্যাকগ্রা।
