২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃশ্যপট নাট্যোৎসব

নাটকের দল দৃশ্যপট নাট্যদল তাদের প্রযোজিত নাটক সক্রেটিসের জবানবন্দীর একশতম মঞ্চায়ন উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করেছে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 06:41 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি তিনদিনব্যাপী এ নাট্যোৎসব চলবে  ।

নাট্যোত্সবের প্রথম দিন ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়ন হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক গণ্ডার।

সক্রেটিসের জবানবন্দীর ৯৯ ও শততম মঞ্চায়ন হবে ২৪ ও ২৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায়।

দলপ্রধান আলী মাহমুদ গ্লিটজকে জানান, নাটকের শততম প্রদর্শনীর সন্ধ্যায় পাঁচজন তরুণ অদম্য নাট্যকর্মীকে দৃশ্যপট নাট্যদলের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। শুভেচ্ছা স্মারক প্রদান করবেন পাঁচজন গুণী নাট্যকর্মী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।