আসছে স্টার ওয়ার্স এপিসোড সেভেন
সাইফাই সিরিজ স্টার ওয়ার্সের এপিসোড সেভেনের শুটিং শুরু হবে চলতি বছরের মে মাসে, নিশ্চিত করেছেন জে জে আব্রামস।
কন্টাক্ট মিউজিকের খবর অনুযায়ী, চিত্রনাট্যকার লরেন্স ক্যাসডান স¤প্রতি লেখা শেষ করেছেন নতুন এই সিনেমার চিত্রনাট্য।
নির্মাতা আব্রামস জানিয়েছেন, মে মাসের মধ্যে যত দ্রুত সম্ভব শুটিং শুরু করতে চান তিনি। এবারের পর্বের শুটিং হবে ইংল্যান্ডে।
ইউএসএ টুডেকে আব্রামস জানান, ক্যাসডানের সঙ্গে মিলে এই পর্বের চিত্রনাট্য লিখেছেন তিনি। তবে কেমন হবে এর কাহিনী, তা এখনই জানাতে চান না।
এদিকে দ্য র্যাপ পত্রিকা জানিয়েছে, সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা জেসি প্লেমনসের সঙ্গে কথা বলছেন আব্রামস।
টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর ফাইনাল সিজনে দেখা গেছে প্লেমনসকে।
আব্রামস আরও জানান, স্টার ওয়ার্সের এবারের পর্ব ‘আইম্যাক্স’-এর বদলে সাধারণ ক্যামেরাতে চিত্রায়িত হবে। যে কারণে এই সিনেমায় থ্রি ডি ইফেক্ট দেখা যাবে না।
‘স্টার ওয়ার্স এপিসোড সেভেন’ মুক্তি পাবে ১৮ ডিসেম্বর ২০১৫ সালে।
