২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে আমির অভিনীত ‘পিকে’

এ বছর বড়দিনের মৌসুমে মুক্তি পাবে আমির খান অভিনীত সিনেমা ‘পিকে’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 06:05 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

‘ধুম থ্রি’র অভাবনীয় সাফল্যের পর আমির এখন নিশ্চিত, বড়দিনের মৌসুম তার জন্য সৌভাগ্য বয়ে আনে সবসময়। আর তাই তিনি বড়দিনই নতুন সিনেমা ‘পিকে’ মুক্তির জন্য ঠিক করেছেন।

বন্ধু এবং সহশিল্পী সালমান খানের সিনেমা ‘জয় হো’ প্রচারণার ফাঁকে স¤প্রতি নিজের সিনেমার মুক্তির তারিখটিও জানিয়েছেন আমির।

টুইটারে আমির লেখেন, “অবশেষে ঠিক হয়েছে ‘পিকে’র মুক্তির তারিখ...এই বড়দিনে মুক্তি পাবে ‘পিকে’......আমার জন্য সৌভাগ্যসূচক একটি দিন! জয় হো!!”

সাধারণত বছরে একটি সিনেমাতেই অভিনয় করেন আমির। ২০১২ সালে মুক্তি পাওয়া তার সিনেমা ‘তালাশ’ বক্স অফিসে মুষড়ে পড়লেও ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ধুম থ্রি’ বাজিমাত করেছে সারা বিশ্বে।

রাজনৈতিক কাহিনী নিয়ে গড়ে উঠা সিনেমা ‘পিকে’তে আমিরের সঙ্গে দেখা যাবে আনুশকা শর্মাকে। এ ছাড়াও এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত এবং বোমান ইরানি। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। আমির-হিরানি জুটির সর্বশেষ সিনেমা ছিলো ‘থ্রি ইডিয়টস’, যা পরবর্তী কয়েক বছরের জন্য তৈরী করে বক্স অফিস আয়ের রেকর্ড।