২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় আলমগীর কবির স্মরণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি চলচ্চিত্রাচার্য আলমগীর কবিরের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 05:08 PM

Updated : 25 Apr 2022, 03:43 PM

একাডেমি সূত্রে জানা যায়, অনুষ্ঠানে যৌথভাবে অংশগ্রহণ করবে আলমগীর কবির চলচ্চিত্র কেন্দ্র, ফেডারেশনস অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ । একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২০, ২১ ও ২২ জানুয়ারি এ অনুষ্ঠান চলবে।

২০ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় স্মরণসভা এবং আলমগীর কবিরের জীবন ও কর্ম নিয়ে কাওসার চৌধুরী নির্মিত প্রামাণ্যচিত্র ‘প্রতিকূলের যাত্রী’ প্রদর্শিত হবে।

২১ জানুয়ারি বিকেল ৪ টায় ‘আলমগীর কবির বায়োস্কোপের দেশে এক স্বপ্নদ্রষ্টা চলচ্চিত্রকার’ শীর্ষক বক্তৃতায় বক্তা হিসেবে থাকবেন তানভীর মোকাম্মেল। একইদিন ‘লিবারেশন ফাইটার্স’ ও ‘সূর্যকন্যা’ চলচ্চিত্রের প্রদর্শনী হবে।

২২ জানুয়ারি  বিকেল ৪ টায় ‘সমাজ ও চলচ্চিত্র: আলমগীর কবিরের সমকালীন প্রাসঙ্গিকতা’ শীর্ষক বক্তৃতায় বক্তা হিসেবে থাকবেন মাহমুদুল হোসেন। একইদিন ‘এক সাগর রক্তের বিনিময়ে’ ও ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্রের প্রদর্শনী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃত, আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি নগরবাড়ী ঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।