জেইনের চরিত্রে রবি
‘টারজান’ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্র জেইনের ভূমিকায় অভিনয় করবেন হলিউডি অভিনেত্রী মারগোট রোবি।
কন্টাক্টমিউজিক জানায়, ডেভিড ইয়েটসের পরিচালনায় ‘টারজান’ সিনেমায় অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রবি অভিনয় করবেন জেইনের চরিত্রে।
দ্য র্যাপ জানায়, ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ সিনেমার অভিনেত্রী যে ‘টারজান’-এ জেইনের চরিত্রে অভিনয় করবেন তা নিশ্চিত। তিনি বর্তমানে ইয়েটসের সঙ্গে সিনেমাটি নিয়ে চূড়ান্ত কথাবার্তা বলছেন।
চলতি বছরের গ্রীষ্মেই সিনেমার কাজ শুরু হবে। সিনেমাতে টারজানের চরিত্রে অভিনয় করছেন আলেকজান্ডার স্কারসগর্ড। আরও থাকছেন ক্রিস্টফ ওয়াল্টজ এবং স্যামুয়েল এল জ্যাকসন।
ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে, এডগার রাইস বারোজ রচিত ক্ল্যাসিক অ্যাডভেঞ্চার কাহিনি ‘টারজান’ অবলম্বনে নতুনভাবে নির্মিত হতে চলেছে সিনেমাটি। ‘টারজান’ কাহিনি অবলম্বনে এর আগে ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকে হলিউডে অনেকবার সিনেমা নির্মিত হয়েছে।
নতুনভাবে নির্মিত ‘টারজান’-এ অনেক দিন ধরেই জেইন চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। আর শেষ পর্যন্ত সে চরিত্রটি পেলেন রবি।
রবির হাতে আরও রয়েছে ক্রেইগ জোবেলের সাইকোলজিকাল থ্রিলার ‘জে ফর জাকারিয়া’। তার আগে চরিত্রটির জন্য বেছে নেওয়া হয়েছিল আমেন্ডা সেফ্রিডকে।
‘টারজান’-এ রবি অভিনয় করছেন একজন তরুণীর চরিত্রে। যে নিউক্লিয়ার হামলার পরও দুজন অপরিচিত ব্যক্তির সঙ্গে জঙ্গলের মধ্যে একটি বাগান বাড়িতে বেঁচে ছিলেন। সিনেমাতে আরও অভিনয় করবেন ক্রিস পাইন এবং চিওয়েথলা হিয়ারফোর।
খুব শীঘ্রই রবি উইল স্মিথের সঙ্গেও অভিনয় করতে যাচ্ছেন। ওয়ারনার ব্রাদার্সের প্রযোজনায় সিনেমা ‘ফোকাস’-এ অভিনয় করবেন তিনি।
