২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকার কারণে রণবীরের ‘না’!

সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতে চাননি বলে নাকি একটি বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রণবীর কাপুর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 04:37 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

এক সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, একটি সাবানের বিজ্ঞাপনে কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল রণবীরকে। কিন্তু যখন তিনি জানতে পারেন তার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করবেন দীপিকা, তখন তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন।

সূত্র জানায়, ঐ সাবানের ব্র্যান্ডের সঙ্গে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল রণবীরের। কিন্তু এক পর্যায়ে বিনীতভাবে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। কারণ হিসেবে রণবীর তাদের জানান, কোনো ধরনের মেয়েলি প্রসাধনীর ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চান না তিনি।

তবে অনেকেই ভাবছেন, রণবীরের ‘না’ বলার পেছনের কারণ হলেন দীপিকা। যখন রণবীর জানতে পারেন, দীপিকার সঙ্গে এই বিজ্ঞাপনে কাজ করতে হবে, তখন তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। এরপর দীপিকার সঙ্গে ঐ বিজ্ঞাপনে কাজ করেছেন অভিনেতা ইমরান খান।

তবে রণবীরের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, আসলে বিজ্ঞাপনের ব্যাপারে যথেষ্ট ভেবেচিন্তে কাজ করেন তিনি। এই বিজ্ঞাপনে কাজ না করার পেছনে দীপিকা মূল কারণ নন।