২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৭ সালে ‘ডেসপিকেবল মি থ্রি’

অ্যানিমেশন মুভি সিরিজ ‘ডেসপিকেবল মি’এর তৃতীয় পর্ব মুক্তি পাবে ২০১৭ সালের গ্রীষ্মে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 05:19 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

ভ্যারাইটি ডটকমের খবর অনুযায়ী, ২০১৭ সালের ৩০ জুন আমেরিকায় মুক্তি পাবে ‘ডেসপিকেবল মি থ্রি’।

এর আগে ২০১৫ সালের ১০ জুলাই মুক্তির কথা ছিল ‘ডেসপিকেবল মি থ্রি’র। কিন্তু সম্প্রতি এর মুক্তির তারিখ আরও দুই বছর পিছিয়েছে ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট।

২০১০ সালে প্রথম মুক্তি পায় এই সিরিজের মুভি ‘ডেসপিকেবল মি’। বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর ২০১৩ সালের জুলাইতে মুক্তি দেওয়া হয় ‘ডেসপিকেবল মি টু’। বিশ্বব্যাপী ৯৩ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার আয় করে সিনেমাটি।

সেরা অ্যানিমেটেড মুভির ক্যাটাগরিতে এ বছর অস্কারের জন্যও মনোনীত হয়েছে ‘ডেসপিকেবল মি টু’।

জনপ্রিয় এই সিরিজের তৃতীয় কিস্তিতে নেতিবাচক চরিত্রে কণ্ঠ দেবেন অভিনেত্রী স্যান্ড্রা বুলক এবং অভিনেতা জন হ্যাম। তবে এর কাহিনি কী হবে,তা এখনও জানা যায়নি।