‘রক্তকরবী’র ১১১তম মঞ্চায়ন
নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদেন নাটক ‘রক্তকরবী’র ১১১তম মঞ্চায়ন করবে।
নাটকের নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। আলোক সম্পাদনা করেছেন নাসিরুল হক খোকন। মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। সংগীত পরিচালনা করেছেন আল আজাদ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আতাউর রহমান, নাইলা তারান্নুম চৌধুরী, মাহফুজ রিজভি, লুৎফর রহমান, চন্দ্রা শবনম, সরদার হারুনুর রশিদ প্রমুখ।
