২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের সঙ্গে আবারও কাজে আগ্রহী ডিক্যাপ্রিও

‘দ্য গ্রেট গ্যাটসবি’র পর আবারও সিনিয়র বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ডিক্যাপ্রিও মনে করেন, অমিতাভ একজন অত্যন্ত গুণী অভিনেতা এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।

সম্প্রতি ডিক্যাপ্রিও সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-নিয়ে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন। সেখানে মি. বচ্চনের সঙ্গে কাজ করার আবার সুযোগ পেলে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তার আগ্রহের বিষয়ে জানান।

ডিক্যাপ্রিও বলেন, “শুধু অভিনয় ক্ষমতা এবং দক্ষতার কারণেই আমি মি. বচ্চনকে পছন্দ করি না। তার ব্যবহার এবং তিনি খুবই অসাধারণ একজন মানুষ। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি আমি।”

তিনি আরও বলেন, “অতি ক্ষুদ্র একটি দৃশ্যকে ফুটিয়ে তুলতে যে পরিমাণ চেষ্টা করেন তিনি তা সত্যিই প্রসংশনীয়। তার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।”

বাজ লারম্যানের পরিচালনায় ‘দ্য গ্রেট গ্যাটসবি’ সিনেমার মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে পা রাখেন বিগ বি। এফ স্কট ফিটজেরাল্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাতে মেয়র উলফশেইমের চরিত্রে অভিনয় করেছিলেন ৭১ বছর বয়সী ওই অভিনেতা।