ঢাকায় ‘দ্য হবিট- দ্য ডেসোলেশন অব স্মগ’
‘দ্য হবিট’ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘দ্য হবিট’- দ্য ডেসোলেশন অব স্মগ’ দেখতে পাবেন ঢাকার দর্শক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঢাকার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।
স্টার সিনেপ্লেক্সের বিপনন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে জানিয়েছেন, ‘দ্য হবিট’- দ্য ডেসোলেশন অব স্মগ’
সিনেমাটি থ্রিডি প্রযুক্তিতে দেখানো হবে।
পিটার জ্যাকসন পরিচালিত ‘দ্য হবিট’ সিরিজের প্রথম সিনেমা ‘দ্য হবিট : অ্যান আনস্পেকটেড জার্নি’ মুক্তি পায় ২০১২ সালে। ২০১৩ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় সিনেমা ‘দ্য হবিট : দ্য ডেসোলেশন অব স্মগ’।
এ সিনেমাতে লড়াকু এল্ফ, শান্তশিষ্ট হবিট হাজির হচ্ছে নতুনরূপে। এ সিনেমাতে হবিট ও দুর্ধর্ষ চোর বিলবো ব্যাগিন্সের শ্বাসরুদ্ধকর অভিযানও রয়েছে। তাদের দুর্ধর্ষ এক অভিযানের দায়িত্ব দেন জাদুকর গ্যাডাল্ফ।
এবারে‘লর্ড অব দ্য রিংস’-এর চিতাবাঘের মতো ক্ষিপ্র ও সুদর্শন লেগোলাস আর টরিয়েলকে দৃশ্যপটে হাজির করা হয়েছে।
সিনেমার সবচেয়ে শ্বাসরুদ্ধকর দৃশ্য, মার্কউডের জঙ্গলে মাকড়সাদের সঙ্গে হবিটের মরণপণ লড়াই। এ লড়াইয়ের তার সঙ্গী লেগোলাস-টরিয়েল। জাদুর নানা কারসাজি নিয়ে নেক্রোম্যান্সারের সঙ্গে সম্মুখ সমরের টানটান লড়াইয়ে দারুণ জমিয়ে দিয়েছেন গ্যান্ডাল্ফ।
‘দ্য হবিট’ সিরিজের দ্বিতীয় সিনেমাতেও গ্যান্ডাল্ফ সেজেছেন বর্ষীয়ান অভিনেতা আয়ান ম্যাকেলেন।
২২.৫ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত ‘দ্য হবিট- দ্য ডেসোলেশন অব স্মগ’ মুক্তির এক মাসের মধ্যে ৮০.০ কোটি ডলারের বেশি আয় করেছে যুক্তরাষ্ট্রে। এটি এখন আমেরিকান বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে।
‘দ্য হবিট : দ্য ডেসোলেশন অব স্মগ’ সিনেমাতে চোখ ধাঁধানো অ্যানিমেশন রয়েছে।
