২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরকে সালমানের ধন্যবাদ

নতুন সিনেমা ‘জয় হো’র প্রচারণামূলক টুইট দেখে আমির খানকে ধন্যবাদ জানালেন সালমান খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:28 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, সালমান মনে করেন চলচ্চিত্রশিল্পে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমির সঠিক পথ বেছে নিয়েছেন।

সম্প্রতি ‘জয় হো’ সিনেমার প্রচারণা করতে গিয়ে আমির টুইটার এবং ফেইসবুকে পোস্ট করেন, “আর মাত্র ১২ দিন বাকি আছে ‘জয় হো’ মুক্তির।”

সালমানকে যখন বলা হয় আমিরের সেই টুইটের কথা, সালমান উচ্ছ্বাসিত হয়ে বলেন, “সত্যি? দারুণ! আমার মনে হয় প্রতিদ্বন্দ্বিতা করতে হলে এভাবেই করা উচিত।”

এর আগে সালমান তার অনুষ্ঠান ‘বিগ বস সেভেন’এ আমিরের ‘ধুম থ্রি’র প্রচারণা করেছিলেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সালমান আরও বলেন, “যদি আপনি কাউকে সাহায্য করেন, তবে মন থেকে করা উচিত, যেন মানুষটি আসলেই উপকৃত হয়। যেমন আমির চাইছেন মানুষ যেন ‘জয় হো’ সিনেমাটি অবশ্যই দেখে। এভাবে যদি আমরা একে অপরকে সাহায্য করি, তবে আমাদের শিল্প আরও উন্নত হবে।”

‘জয় হো’ মুক্তি পাবে ২৪ জানুয়ারি।