২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডওয়েতে ‘ফ্রোজেন’

ডিজনির সর্বশেষ অ্যানিমেটেড সিনেমা ‘ফ্রোজেন’ এবার ব্রডওয়ে মিউজিক্যাল হিসেবে মঞ্চস্থ হবে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:08 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর এবার মঞ্চের দর্শকদের জন্য নাটক হিসেবে দেখানো হবে ‘ফ্রোজেন’।

হান্স ক্রিশ্চিয়ান আন্দেরসেনের কাহিনি ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফ্রোজেন’। এই সিনেমায় কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল, জনাথান গ্রফ, ইডিনা মেনজেল এবং জশ গ্যাড।

‘ফ্রোজেন’ মুভিটি পরিচালনা করেছেন ক্রিস বাক এবং জেনিফার লি।

আমেরিকার বক্স অফিসের হিসাব অনুযায়ী, কেবল দেশের ভেতরেই ৩১ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে ‘ফ্রোজেন’। আর বিশ্বজুড়ে সিনেমাটির আয় ৭১ কোটি ১৯ লাখ।

সিনেমার গানগুলোও হয়েছে বেশ জনপ্রিয়। বিলবোর্ড হট টুহান্ড্রেড চার্টে এক নম্বরে অবস্থান করছে ‘ফ্রোজেন’এর গানগুলো।