২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেড ইন বরিশাল

প্রতারণা, প্রেম ও কমেডি গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘মেড ইন বরিশাল’। ফয়সাল খান রিপনের রচনা ও পরিচালনায় এ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির ও মুনমুন মহসীন নায়লা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 04:45 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রিপন গ্লিটজকে জানিয়েছেন, মীর সাব্বির ও নায়লা অভিনীত চরিত্র দুটির নাম সাজিদ ও শিলা।

এতে দেখা যাবে, মফস্বলের যুবক সাজিদ চাকরির সন্ধানে শহরে আসে। শহরে আসার পর নানাভাবে প্রতারিত হয় সে। সাজিদ এক বাড়িতে সাবলেট থাকে। একপর্যায়ে বাড়ির মালিকের মেয়ে শিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নাটকটি প্রয়োজনা করেছে হাতিরঝিল মিডিয়া হাউজ।