চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা
যুক্তরাষ্ট্র সরকারের ‘ফিল্ম ফর ফ্রিডম’ শিরোনামের একটি প্রকল্পের আওতায় তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি কর্মশালা আয়োজন করছে বাতায়ন প্রোডাকশন। কর্মশালাটি পরিচালনা করবেন নির্মাতা আবু শাহেদ ইমন।
এ প্রকল্পের আওতায় তরুণ নির্মাতারা ‘মুক্তি’ বিষয়ভাবনার উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন বলে গ্লিটজকে জানিয়েছেন ইমন।
এর আগে ‘অ্যালামনাই স্মল গ্র্যান্ট কম্পিটিশন- ২০১৩’ প্রতিযোগিতায় ‘ফিল্ম ফর ফ্রিডম’ ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালাভিত্তিক প্রকল্পের আওতায় অনুদান পেয়েছেন ইমন।
ইমন বলেন, “এ কর্মশালায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সব ধরনের কারিগরি দিক নিয়েই ক্লাস নেওয়া হবে। মাসব্যাপী এ কর্মশালায় কটি ক্লাসে খ্যাতনামা পরিচালকরা ক্লাস নিবেন।”
কর্মশালার নিবন্ধন ফরম পাওয়া যাবে িি.িভরষস-ভড়ৎ-ভৎববফড়স.পড়স ওয়েবসাইটে। এ ওয়েবসাইটেই কর্মশালার ব্যাপারে বিস্তারিত জানতে পারবে তরুণ নির্মাতারা। কর্মশালায় নিবন্ধনের শেষদিন ১৯ জানুয়ারি।
ইমন জানিয়েছেন, নিবন্ধনকারীদের পাঠানো আবেদনপত্র থেকে যাচাই-বাছাইয়ের পর কর্মশালার জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন আয়োজকরা। প্রশিক্ষণপর্ব শেষে তাদের মধ্য থেকেই প্রোডাকশন দল গঠন করা হবে।
কর্মশালা শেষে নির্মাতাদের কেউ চলচ্চিত্র নির্মাণ করতে চাইলে তাদের কারিগরি ও জনবল সমর্থন দেওয়া হবে বলেও জানিয়েছেন ইমন।
