২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ নতুন ধারাবাহিক

শুরু হচ্ছে পাঁচটি নতুন ধারাবাহিক। এগুলো হল ‘চোখের বালি’,‘নতুন মা’, ‘ভালোবাসা কারে কয়’, ‘ঘাসফুল’ ও ‘মামার হাতের মোয়া’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 05:06 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘চোখের বালি’র নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার। নাটকটি পরিচালনা করেছেন পংকজ ঘোষ। নাটকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নওশীন, চিত্রলেখা গুহ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাস ‘শেষের পরিচয়’ অনুসরণে ধারাবাহিক নাটক ‘নতুন মা’ এর নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার এবং পরিচালনা করেছেন হুমায়ুন রশিদ সম্রাট। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, মানস বন্দ্যোপাধ্যায়, অপর্ণা, রিয়াজ, জ্যোতিকা জ্যোতি।

অঞ্জন আইচের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ঘাসফুল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, আজাদ আবুল কালাম।

মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালানায় ‘ভালোবাসা কারে কয়’ ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা, মীর সাব্বির, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে।

ফজলুল হক আকাশের রচনা এবং শিমুল সরকারের পরিচালনায় ‘মামার হাতের মোয়া’ ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ফজলুর রহমান বাবুু, অহনা, তানিয়া আহমেদ।

এ পাঁচটি ধারাবাহিক প্রচারিত হবে একুশে টেলিভিশনে।

এ প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান মোশরাফুল আলম বাচ্চি গ্লিটজকে বলেন, “সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে পাঁচটি ভিন্নধাঁচের নাটক নির্বাচন করা হয়েছে। নাটকগুলো জানুয়ারি মাস থেকেই সম্প্রচারিত হবে।”