২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাট-রণবীরের সম্পর্কে দূরত্ব

নতুন বছরের শুরুতে নিউইয়র্কে ছুটি কাটানোর সময় ক্যাটরিনা ও রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে বলে গুজব ছড়িয়েছে বলিউডে। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মিডডের খবর অনুযায়ী, নিউ ইয়র্ক ভ্রমণের সময় এমন কোনো বিশেষ ঘটনা ঘটেছে ক্যাট-রণবীরের জীবনে, যে কারণে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। নতুন বছর উদযাপন শেষে একাই দেশে ফিরতে দেখা গেছে রণবীরকে। ক্যাট ফিরেছেন অনেক পরে।

টিনসেলের এক ঘনিষ্ঠ সূত্রমতে, রণবীরের কাছ থেকে বিয়ের প্রতিশ্রæতি চাইছেন ক্যাটরিনা। কিন্তু রণবীর এখনই প্রস্তুত নন গাঁটছড়া বাঁধার জন্য।

অন্যদিকে শোনা যাচ্ছে আরেক গুঞ্জন, রণবীর বিয়ে করতে চাইলেও আপাতত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ক্যাট।

নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছেন এই তারকা জুটি।

২০১৩ সালে স্পেনের সৈকতে ছুটি কাটানোর সময় দুজনের অন্তরঙ্গ কিছু মুহূর্ত ধরা পড়ে পাপারাজ্জির ক্যামেরায়। কিন্তু এরপরও নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি  ক্যাট-রণবীর।

স¤প্রতি ‘কফি উইথ কারান’-এ ক্যাটরিনাকে নিজের ‘ভাবী’ বলে সম্বোধন করেছিলেন রণবীরের চাচাতো বোন কারিনা কাপুর খান। বোনের এহেন দুষ্টুমিতে বিপাকে পড়া রণবীর খুব কৌশলের সঙ্গে বিষয়টি এড়িয়ে যান।

কারিনার এই মন্তব্য নিয়ে ক্যাটরিনাকেও হতে হয়েছে প্রশ্নবিদ্ধ। কিন্তু তার ছিল সাফ জবাব-- আগামী ২০-৩০ বছরেও বিয়ে করছেন না তিনি।

এ বছর মুক্তি পাবে ক্যাট-রণবীরের সিনেমা ‘জাগগা জাসুস’। নিউ ইয়র্ক থেকে ফিরে ইতোমধ্যেই এর শুটিং শুরু করেছেন দুজন। তবে তাদের ব্যক্তিগত জীবনে টানাপড়েন চলছে কি না তা নিয়ে কেউই কোনো মন্তব্য করেননি।