২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিক্যাপ্রিওর ঘরে ভুতুড়ে শব্দ

বেশ কিছুদিন ধরেই রাতের বেলা নিজের বাড়িতে ভুতুড়ে শব্দ শুনতে পাচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 05:10 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ওই অদ্ভুত শব্দের উৎস এখনও খুঁজে পাননি জনপ্রিয় হলিউডি অভিনেতা। তবে বাড়িটিকে ভুতুড়ে বলে মানতেও রাজি নন তিনি। কারণ ভূত-প্রেতে বিশ্বাসী নন তিনি।

কন্টাক্টমিউজিক জানায়, মধ্যরাতে কাজ করার সময় অদ্ভুত শব্দ শুনতে পান ৩৯ বছর বয়সী ওই অভিনেতা। সেদিন দারুণ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তিনি যে ঘরে কাজ করছিলেন তার পাশের ঘর থেকে আসছিল শব্দটি।

ডিক্যাপ্রিও বলেন, “প্রায়ই মধ্যরাতে ঘরের মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায়। আর মাঝ রাতে ঘুম থেকে উঠে খুঁজতে হয় যে, আমার ঘরে কেউ ঢুকে পড়েছে কিনা। শব্দটা শুনলে মাঝে মাঝে মনে হয় কেউ কিছু ভাঙছে। শব্দটি খুবই ভুতুড়ে তবে আমি ওইসবে বিশ্বাস করি না। মনে হয় বাতাস ঘরের ভিতর ঢুকে এ ধরনের শব্দ তৈরি করে।”

ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ সিনেমাটি মুক্তি পেয়েছে ২০১৩ সালের বড়দিনে।