২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চঞ্চল-বিন্দুর ‘শান্তিচুক্তির একদিন’

‘শান্তিচুক্তির একদিন’ নামে একটি রোমান্টিক-কমেডি নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আফসান আরা বিন্দু। এম এস রানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহজাদা মামুন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 04:59 PM

Updated : 13 Oct 2022, 11:44 AM

এ নাটকে চঞ্চল ও বিন্দু অভিনীত চরিত্রের নাম মামুন ও সোমা।

এতে দেখা যাবে, মামুন ও সোমা দুজনেই পরস্পরের প্রতি অবহেলার অভিযোগ আনেন। দুজনেরই অভিযোগ, ‘ও, আমি তো এখন ‘পুরান’ হয়ে গেছি।’ দুজনের মধ্যে ঝগড়া চলতে থাকে। একপর্যায়ে তারা বুঝতে পারেন, এভাবে চলতে থাকলে সংসারে ঝামেলা বাড়বে। একদিন তারা শান্তি চুক্তি করেন। এ চুক্তি অনুযায়ী এক সপ্তাহ মামুনের অফিস সামলাবেন সোমা ও পরিবারের দায়িত্ব নেবেন মামুন।

নাটকটি শীঘ্রই এস এ টিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন এম এস রানা।