২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পয়েন্ট ব্রেক’ রিমেকে বাটলার

অ্যাকশন ফিল্ম ‘পয়েন্ট ব্রেক’-এর রিমেকে অভিনয়ের জন্য এবার চুক্তিবদ্ধ হচ্ছেন হলিউডি অভিনেতা জেরার্ড বাটলার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:37 PM

Updated : 13 Oct 2022, 11:44 AM

হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, বাটলার চাইছেন ‘বোধি’ নামের সেই চরিত্রে অভিনয় করতে যে ভূমিকায় এর আগে রূপদান করেছিলেন প্যাট্রিক সুওয়াজে।

সিনেমার কাহিনি গড়ে উঠবে একজন এফবিআই এজেন্টকে ঘিরে, যিনি সাউথ ক্যারোলিনার এক অপরাধজগতের মধ্যে ঢুকে পড়েন।

বাটলার হবেন এক গোপন অপরাধী দলের সদস্য, যিনি সেই এফবিআই এজেন্টকে তার দলে নিয়ে আসেন।

তবে মূল সিনেমাটি পরিচালনা করলেও রিমেক নির্মাণে থাকবেন না পরিচালক ক্যাথরিন বিগলো। বরং ‘দ্য ফাস্ট অ্যান্ড  ফিউরিয়াস’ এবং ‘ডেয়ারডেভিল’-খ্যাত সিনেমাটোগ্রাফার এরিকসন কোর এবার বসবেন পরিচালকের আসনে। আর নতুন করে চিত্রনাট্য লিখবেন কার্ট কিমার।

তবে নতুন এই সিনেমার অন্যান্য কলাকুশলীর নাম এখনও চূড়ান্ত হয়নি।

‘পয়েন্ট ব্রেক’ ছাড়াও বাটলারকে দেখা যাবে নতুন সিনেমা ‘গডস অফ ইজিপ্ট’-এ।