২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীন স্মরণ

সেলিম আল দীন ফাউন্ডেশন, ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার সম্মিলিতভাবে নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে ১৪ থেকে ১৬ জানুয়ারি তিনদিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 03:41 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

এ উপলক্ষে ১৪ জানুয়ারি সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই দিন বিকেল তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যাশালার সেমিনার কক্ষে বাঙলার গীতরঙ্গ ও নাট্য ঃ ‘স্বাতন্ত্রের সূত্রপাত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রবন্ধ উপস্থাপন করবেন কামালউদ্দিন কবির ও সভাপতিত্ব করবেন ড. বিশ্বজিৎ ঘোষ।

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় সেলিম আল দীনের ‘নিমজ্জন’ ও ‘দিনলিপি’ থেকে পাঠ হবে।

একাডেমির জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার প্রযোজিত সেলিম আল দীন রচিত ‘ধাবমান’ নাটকের মঞ্চায়ন হবে ১৬ জানুয়ারি।

সেলিম আল দীন সম্পর্কে নির্দেশক ও অভিনেত্রী শিমুল ইউসুফ বলেন, “সেলিম আল দীনকে প্রতিমুহূর্তে অনুভব করি। তিনি থাকলে আমরা আরও কত লেখা পেতাম তা বলার অপেক্ষা রাখে না। আমি নিজেও অনেক সমৃদ্ধ হতাম। আমার সবসময় মনে পড়ে তার লেখা দুটি লাইন- ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির আনিমেষ ছায়া, তোমার দুই হাতেই ধরা ঐ দূর নিলাভ্রের ছত্র দণ্ড’। তার লেখা আমাকে প্রেরণা দেয়।”