বিজ্ঞাপনে বিবসনা স্টুয়ার্ট
ফ্রেঞ্চ ফ্যাশন হাউজ ব্যালেনসেগার নতুন সুগন্ধি ‘রোসাবোটানিকা’র একটি বিজ্ঞাপনে বিবসনা হচ্ছেন হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন স্টুয়ার্ট।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, নতুন সুগন্ধিটির বিজ্ঞাপনে স্টুয়ার্টকে দেখা যাবে সাদা-কালো ব্যাকগ্রাউন্ডের সামনে টপলেস অবস্থায় একটি পারফিউমের বোতল হাতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, সাদা-কালো বিজ্ঞাপনটিতে একমাত্র রং হল পারফিউমের বোতলের ডিজাইন এবং ঠিক ওই রংয়ের ফুল যেটি স্টুয়ার্টের কাঁধে ঝুলে আছে। ছবিটি দেখে মনে হবে পারফিউমের একটি অংশ এসে মিশে গেছে ২৩ বছর বয়সী ওই অভিনেত্রীর সঙ্গে।
