প্রিয়াংকার নতুন মিউজিক ভিডিও
নিজের গাওয়া তৃতীয় সিঙ্গেলের জন্য মিউজিক ভিডিওর শুটিং করছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
মিডডে জানিয়েছে, ৮ জানুয়ারি শুটিংয়ের কাজে আমেরিকা পাড়ি দিয়েছেন প্রিয়াংকা। গানটির শুটিং হবে লস অ্যাঞ্জেলেসে।
প্রিয়াংকার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মিউজিক ভিডিওর পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপনের শুটিং রয়েছে তার। তবে গোপনীয়তার কারণে মিউজিক ভিডিওটি কোথায় শুটিং হবে সে সম্পর্কে এখনই কিছু জানানো হয়নি।
সূত্রটি আরও জানায়, গানটি ইতোমধ্যেই রেকর্ড করা হয়েছে। তবে মিউজিক ভিডিও নিউ ইয়র্ক নাকি লস অ্যাঞ্জেলেসে শুটিং করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ জন্য ১৫ দিন আমেরিকায় কাটাবেন প্রিয়াংকা।
২০১২ সালে নিজের গাওয়া সিঙ্গেল গান ‘ইন মাই সিটি’র মাধ্যমে গায়িকা হিসেবে পরিচিতি পান প্রিয়াংকা। এরপর প্রকাশিত হয় তার সিঙ্গেল ‘এক্সোটিক’।
