২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘থিয়েটার পূণ্যভূমি’র প্রতিষ্ঠাবার্ষিকী

‘থিয়েটার পূণ্যভূমি’ চারবছরে পদার্পণ উপলক্ষে ৮ জানুয়ারি শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

মলয় গাঙ্গুলী

মোছা. ঐশি খাতুন

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল ‘মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়’।

এ উপলক্ষে বিকেল তিনটায় ২০ রকমের ভর্তা দিয়ে আয়োজন করা হয় ‘ভাত-ভর্তা ভোজ’। বিকেল চারটায় শুভানুদ্ধায়ী, আমন্ত্রিত অতিথি ও দলের কর্মীরা মেতে ওঠেন থিয়েটার আড্ডায়।

সন্ধ্যায় উদ্বোধনী নৃত্য পরিবেশনের পর শুরু হয় আলোচনা অনুষ্ঠান।

আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।

সন্ধ্যা ছয়টায় শুরু হয় দলের প্রযোজিত পাঁচটি নাটকের সবচেয়ে আকর্ষণীয় অংশের প্রদর্শনী। দলের প্রযোজিত নাটকগুলো হল-- ‘মাকড়সা’, ‘শান্তি রক্ষক’, ‘তোমার জন্য স্বাধীনতা’, ‘অবাক জলপান’ ও ‘মহূয়া’।

সবশেষে পরিবেশিত হয় গানের দল ‘শিকড়’-এর গান।