২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের পাশে সালমান

অভিনেতা হৃত্বিক রোশানের দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন আরেক অভিনেতা সালমান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:19 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

হৃত্বিক ১৩ বছরের বিবাহিত জীবনের ইতি টানার পর থেকে ভুগছিলেন হতাশায়। এই দুঃসময়ে ব্যক্তিগত হতাশা নিয়ে তিনি আলাপ করেছেন সালমান খানের সঙ্গে।

জি মিডিয়া ব্যুরো জানায়, হৃত্বিক অভিনীত ‘গুজারিশ’ সিনেমা নিয়ে কটূক্তি করেছিলেন সালমান। সেখান থেকে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। যদিও এরপর সালমানের বিইং হিউম্যান ফাউন্ডেশনে গিয়েছিলেন হৃত্বিক।

আর এবার ব্যক্তিগত জীবনের টানাপড়েন নিয়ে সালমানের সঙ্গে আলাপ করতে তার পানভেলের ফার্মহাউজে জান হৃত্বিক।

চারবছর প্রেম করে তারপর বিয়ে করেছিলেন হৃত্বিক আর সুজান। বিয়ের ১৩ বছর পর সেই সম্পর্কে ফাটল ধরে। ফলাফল বিচ্ছেদ।

হৃত্বিক সম্প্রতি তার ফেইসবুক পেইজে ‘কৃষ থ্রি’ সিনেমার সাফল্য নিয়ে ভক্তদের মতামত জানতে একটি পোস্ট দেন। তবে সেখানেও তার হতাশার বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছিল। নিজের হতাশা দূর করতে তিনি সালমানের পরামর্শ নিয়েছেন বলেও জানা গেছে।