প্রেম করছেন ওয়াটসন?
ব্রিটিশ এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী এমা ওয়াটসন-- এমনটাই শোনা যাচ্ছে হলিউডে।
সাবেক প্রেমিক উইল আদামোউইচজের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, যদিও এ বিষয়ে এতদিন মুখ খোলেননি ওয়াটসন। তবে শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রাগবি খেলোয়াড় ম্যাথিউ জ্যানির সঙ্গে প্রেম করছেন তিনি।
ডেইলি মিরর জানিয়েছে, ২১ বছর বয়সী জ্যানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাগবি দলের সদস্য। আর সম্প্রতি তার সঙ্গে ছুটি কাটিয়েছেন ২৩ বছর বয়সী ওয়াটসন।
এক সূত্রের বরাতে ডেইলি মিরর জানায়, তাদের সম্পর্ক এখনও শুরু দিকে রয়েছে। তবে একে অপরের সঙ্গ খুবই উপভোগ করছেন তারা।
এদিকে ২০১১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সাবেক প্রেমিক আদামোউইচজের সঙ্গে পরিচয় হয় ওয়াটসনের। তবে সম্প্রতি ওয়াটসন জানিয়েছেন, ২০১৩ সালের শুরু থেকে একা আছেন তিনি।
