প্রাঙ্গণেমোরের খালেদ খান স্মরণ
মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত খালেদ খানকে স্মরণ করবে নাট্যদল প্রাঙ্গণেমোর।
খালেদ খান স্মরণে নাট্যদল প্রাঙ্গণেমোর ৯ জানুয়ারি ‘ঈর্ষা’ নাটকের ষষ্ঠ মঞ্চায়ন করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়ন হবে এ নাটক।
সৈয়দ শামসুল হকের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। আলোক পরিকল্পনা করেছেন তৌফিক আজিম রবিন। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান। পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।
নাটকে অভিনয় করেছেন অনন্ত হীরা, রামিজ রাজু ও নূনা আফরোজ।
