২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকে অভিনয় কমিয়ে দেবেন তিশা

সিনেমার ব্যস্ততায় চলতি বছরে ধারাবাহিকের কাজ কমিয়ে দেবেন অভিনেত্রী তিশা। চলতি বছর তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুবোশহর’ এবং সাফিউদ্দিন সাফির ‘প্রেম করে আমি মরব’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। দ্বিতীয় সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

খুব শীঘ্রই সিনেমা দুটির শুটিং শুরু হবে বলে গ্লিটজকে জানিয়েছেন তিশা।

তিশা বলেন, “চলতি বছর দুটি সিনেমায় অভিনয় করছি। সিনেমার ব্যস্ততায় খুব বেশি বলে ধারাবাহিকে অভিনয় করব না। তবে বেশকিছু নাটকে অভিনয় করব।”

তিশা জানান, হুমায়ূন কবির হিমুর নতুন ধারাবাহিক ‘যৈবতী কন্যার মন’ এবং  সুমন আনোয়ারের নতুন একটি ধারাবাহিকে অভিনয় করবেন। ভালোবাসা দিবসের জন্য সাগর জাহানের ‘নীল ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন তিনি। মাতৃভাষা দিবসের জন্য তাসলিমা মুক্তার একটি নাটকেও অভিনয় করছেন তিনি।

অভিনেত্রী তিশা পরিচালনায় আসছেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “একসময় পরিচালনা করব বলে ভেবেছিলাম। কিন্তু ফারুকীর সঙ্গে থেকে টের পেয়েছি, এটা মোটেই সহজ নয়। অভিনয়ের চেয়ে পরিচালনা অনেক কঠিন।”