২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে বিদ্যা-ইরফান

নতুন থ্রিলার সিনেমায় একসঙ্গে দেখা যাবে বিদ্যা বালান এবং ইরফান খানকে।

জেনিফার ডি প্যারিস

মো. রাকিবুল ইসলাম তানিম

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 04:54 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

‘কাহানি’-খ্যাত নির্মাতা সুজয় ঘোষের নতুন সিনেমায় এবার একসঙ্গে অভিনয় করবেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া ওই দুই অভিনয় শিল্পী।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, থ্রিলার ধাঁচের এই সিনেমার চিত্রনাট্য লিখবেন সুরেশ নায়ার। ‘কাহানি’র চিত্রনাট্যও লিখেছিলেন সুরেশ।

এখনও নাম ঠিক হয়নি এই সিনেমার। চলতি বছরের শেষার্ধে কলকাতায় শুরু হবে এর শুটিং।

২০১৪ সালে মুক্তি পাবে বিদ্যার মোট তিনটি সিনেমা। এরমধ্যে ‘শাদি কে সাইড ইফেক্টস’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। তবে এখনও নির্ধারিত হয়নি গোয়েন্দা কাহিনি ‘ববি জাসুস’-এর মুক্তির তারিখ।

তার হাতে আছে নির্মাতা মোহিত সুরির ‘হামারি আধুরি কাহানি’। এই সিনেমায় বিদ্যার সঙ্গে দেখা যাবে এমরান হাশমিকে। এটি মুক্তি পাবে ৭ নভেম্বর।