২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্টসের বাগদান

বড়দিনের ছুটিতেই এবার বাগদানের কাজটি সেরে ফেললেন হলিউডি অভিনেত্রী এমা রবার্টস। ‘আমেরিকান হরর স্টোরি’ সিরিজে তার সহ-অভিনেতা ইভান পিটার্সের সঙ্গে আংটি বদল করেছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

কন্টাক্টমিউজিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বড়দিনে নিউ ইয়র্কে ছুটি কাটাতে গিয়েছিলেন হলিউডি ওই জুটি। সেখানেই গোলাপি হীরে বসানো একটি সোনার আংটি নিয়ে রবার্টসকে বিয়ের প্রস্তাব দেন ২৬ বছর বয়সী পিটার্স।

আংটি বদলের পর, ওই হলিউডি জুটি নতুন বছর একসঙ্গে পালন করেন লন্ডনে।

২০১৩ সালের সিনেমা ‘অ্যাডাল্ট ওয়ার্ল্ড’-এ কাজ করার সময় পরিচয় হয় এমা এবং পিটার্সের।

পিটার্স বলেন, “প্রথম থেকেই মনে হয় একে অপরের প্রতি দুর্বল ছিলাম। তবে আমরা নিজেরাও তা জানতাম না। সিনেমাটির কাজ শেষে আমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করলাম।”

তিনি আরও বলেন, “এমা অসাধারণ এক মেয়ে। তার সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে। তার হাসিটি সত্যিই খুব সুন্দর।”