২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় অক্ষয়

নির্মাতা ভিকরাম মালহোত্রার নতুন সিনেমায় এবার দেখা যাবে অক্ষয় কুমারকে। অ্যাকশন থ্রিলার ধাঁচের ওই সিনেমায় থাকবে দেশাত্মবোধের ছোঁয়াও।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:53 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মুম্বাই মিররের খবর অনুযায়ী, সিনেমাটির নাম ঠিক না হওয়া ওই সিনেমা মুক্তি পাবে ২০১৫ সালে। নির্মাতারা আশা করছেন, ওই বছরের ২৪ জানুয়ারি অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

এ ব্যাপারে সিনেমাটির প্রযোজক নিরাজ পান্ডের সঙ্গে কথা বলার পর তিনি খবরটি নিশ্চিত করে বলেন, “সিনেমার কাজ এখন এগোচ্ছে। আমরা এখন এর চিত্রনাট্য লিখছি। তবে হ্যাঁ, স্বাধীনতা দিবসে এটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।”

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, এর আগে অক্ষয়ের সঙ্গে ‘স্পেশাল ছাব্বিস’ সিনেমায় কাজ করেছেন নিরাজ। কাজের প্রতি অক্ষয়ের আনুগত্য দেখে এবার তার নতুন সিনেমায় অক্ষয়কে নিয়েছেন তিনি। ‘স্পেশাল ছাব্বিস’ মুক্তি পাবার পর অনেক অভিনেতেই কাজ করতে চেয়েছিলেন নিরাজের সঙ্গে; কিন্তু অক্ষয়ের প্রতি ইতোমধ্যেই অন্যরকম বিশ্বাস জন্মেছে তার।

সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। অ্যাকশন থ্রিলার হলেও  অক্ষয়ের আগের যে কোনো সিনেমা থেকে ভিন্ন হবে এবারের সিনেমাটি-- এমনটাই ভাষ্য ওই সূত্রের।

সূত্রটি আরও জানিয়েছে, সিনেমার বেশিরভাগ শুটিং ভারতে হলেও কাহিনির খাতিরে এর চরিত্রগুলোকে দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে চষে বেড়াতে। এর জন্য বেশকিছু দৃশ্যের শুটিং হবে পশ্চিম ইউরোপসহ মধ্যপ্রাচ্যের নানা দেশে।

সূত্রটি আরও জানায়, হলিউডি একশন থ্রিলার ‘বর্ন’ সিরিজ এবং ‘বর্ন আইডেন্টিটি’-এর সঙ্গে সিনেমাটির সাদৃশ্য থাকবে।